
কুড়িগ্রামে নাগেশ্বরীতে মঙ্গলবার উপজেলা প্রশাসন অ্যান্ড কলেজের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। সকাল ১০টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন অ্যান্ড কলেজের সভাপতি সিব্বির আহমেদ, সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা মৎস অফিসার মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহরিয়ার হোসেন, মোঃ রেজাউল করিম রেজা - অফিসার ইনচার্জ, নাগেশ্বরী থানা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার - নাগেশ্বরী নিখিল চন্দ্র বর্মন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক। পুরুস্কার প্রাপ্তরা বলেন এখানে এসে অনেক দিন পর বন্ধুদের একসঙ্গে দেখে ভালো লাগছে।এ রকম সুন্দর আয়োজনের জন্য উপজেলা প্রশাসন অ্যান্ড কলেজেকে ধন্যবাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওমর ফারুক- প্রধান শিক্ষক - উপজেলা প্রশাসন অ্যান্ড কলেজ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত