
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৮:১১ পি.এম
নিখোঁজের তিন দিন পর শাহিদা বেগমের লাশ উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পরে শাহিদা বেগম ( ৫৫) নামের মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জুন দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগি গ্রামের বলেশ্বর নদী তীরবর্তী ঝোপের মধ্যে মহিলার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন সহ লাশ উদ্ধার করেছে ।
ভুক্তভোগী পরিবার এবং থানা সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের (মডেল বাজার) সোনাতলা গ্রামের বাসিন্দা মজিবর মাতুব্বরের স্ত্রী সাহিদা বেগম গত ৩০ মে বাড়ি থেকে বের হয়ে তাহার দুলাভাইয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি সহ সোশ্যাল মিডিয়ায় ছবিসহ তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করে মজিবর। ২ জুন সকালে বগি গ্রামের কয়েকজন রাখাল গরু চড়াতে বলেশ্বর নদী তীরবর্তী বেরিবাঁধ এলাকায় পৌঁছালে ঝোপের মধ্য থেকে দুর্গন্ধ বেড়িয়ে আসে। পরে তারা খেয়াল করে এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পায়। বিষয়টি শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে শরণখোলা থানার এস আই মো: আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে ছুটে যান। অন্যদিকে লাশ পাওয়া গেছে এমন খবর সাউথখালীতে ছড়িয়ে পড়লে মজিবর মাতুব্বর নিজে লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়। তার স্ত্রীর লাশ সনাক্ত করে এবং তিনি দাবি করেন নিখোঁজ হওয়া শাহিদা বেগমের লাশ এটি। তবে তিনি জানান তার কোন শত্রু নেই ৩০ মে তার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বিকাল চারটার দিকে বাড়ি থেকে বেড় হয় তার স্ত্রী শাহিদা বেগম । তবে তিনি ধারণা করেন তাকে কেউ শ্বাসরোধ অন্য কোন উপায়ে মেরে ফেলতে পারে। কারণ তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । এ বিষয়ে শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে । শাহিদার পরিবারের সাথে কথা বলে ও ঊর্ধ্বতম পুলিশ কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত