
প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ৭:৩৫ পি.এম
নিখোজের ৪৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার
![]()
নড়াইলে লোহাগড়ায় নিখোজের প্রায় ৪৩ ঘন্টা পর মধুমতি নদী থেকে বাকপ্রতিবন্ধী সীমা খানমের লাশ মঙ্গলবার(১২মে) দুপুরে উদ্ধার করা হয়েছে। গত রবিবার দুপুরে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় নানীর সাথে গোসল করতে গিয়ে বাকপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী সীমা খানম নিখোঁজ হন। সীমা খানম ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামে তার নানির সঙ্গে থাকতো।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুমতী নদীতে সীমার সন্ধানে উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। কিন্তু মঙ্গলবার(১২ মে) দুপুরে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে লাশ ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা সীমার পরিবারকে জানায়। গ্রামবাসী সীমার লাশ উদ্ধার করে। কোটাকোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শেখ শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত