প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:১১ এ.এম
নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না- এমপি খোকন তালুকদার

গাউছ-উর রহমান, মাদারীপুর: ভাল কাজের সমালোচনা বা নিন্দা করা ব্যক্তিরা কখনোই ভালো মানসিকতার পরিচয় দিতে পারে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন । তিনি বলেন, “ভালো উদ্যোগের পেছনে নিন্দুকেরা সমালোচনা করবেই। তবে বাংলাদেশের মানুষ সবসময় সচেতন,তারা ভালো কাজের সঙ্গে এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনার সঙ্গেই রয়েছে।
”শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আব্দুল করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী মানুষের প্রতিনিধি এবং গণমানুষের ভালোবাসায় তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখছেন। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তাঁর এই নিরলস প্রচেষ্টার অংশীদার হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন খোকন তালুকদার। শিক্ষার্থীদের খেলাধুলায় ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা কৌশলী উদ্যোগের কারণেই আজ সারা দেশের ক্রীড়াঙ্গনগুলো প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থীরা আবারও মাঠে ফিরতে শুরু করেছে। এই ধারা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে সারা দেশে বিভিন্ন নামে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA