
প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৮:৪৩ পি.এম
‘নিরাপদ সড়ক চাই’ কটিয়াদী শাখার উদ্যোগে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই স্লোগানকে ধারণ করে শনিবার(০৪ই অক্টোবর) বিকালে ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়ক কটিয়াদী উপজেলাধীন বানিয়াগ্রাম বাজার মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদী উপজেলা শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি।
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন,সড়ক যেন দুর্ঘটনার নয়,নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে।এজন্য প্রত্যেককে ট্রাফিক আইন মেনে চলতে হবে। অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করা, অযথা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা না দেওয়া এবং রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই(নিসচা) কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন,যুগ্ন-আহ্বায়ক আলিউজ্জামান মহোসিন,সদস্য নাঈম ইসলাম,মিজানুর রজমান,মোশারফ হোসেন,রফিকুল ইসলাম,সাঈদুর রহমার পাঠুয়ারী সহ অনান্য সদস্যবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন,কটিয়াদী হাইওয়ে থানার এসআই নবিনূর রহমান,নায়েক জাকির হোসেনসহ হাইওয়ে থানার একটি টিম।উপস্থিত বক্তারা মনে করেন, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা গেলে নিরাপদ সড়ক গড়তে বড় অবদান রাখা সম্ভব হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত