
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১০:৫০ এ.এম
নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই- আনিসুর রহমান খোকন এমপি
![]()
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন তালুকদার বলেছেন,যারা রাস্তাঘাটে পাগলের মত বকছেন মাইক একটা হাতে পেলেই বেয়াদবের মত আচরণ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এসব ষড়যন্ত্র করে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের কোন ক্ষতি করতে পারবেন না কারণ এই সরকার জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েই আমরা সরকার গঠন করেছি।
রবিবার সকালে ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,এটা ফ্যাসির সরকার না এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসে নাই, বিনা ভোটে ক্ষমতা আসে নাই, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিছু ষড়যন্ত্রকারী মাইক নিয়ে রাজপথে তার সম্বন্ধে আজেবাজে মন্তব্য করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারবেন না বরঞ্চ মানুষ আপনাদেরকে ধিক্কার জানায়।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল,মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী,কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম,ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত