# নীলফামারীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মাসিক পর্যালোচনা সভা

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be/
- Published: 2026-11-21T16:29:50+06:00
- Author: Alamin NV

**নীলফামারী প্রতিনিধি ঃ**
 নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ
পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার
মোঃ মেনহাজুল আলম পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা
পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও 
সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী
অভিযান জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার সব থানার অফিসার ইনচার্জ(
ওসি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম 
অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফারুক আহমেদ
পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
