# নীলফামারীতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/
- Published: 2026-11-21T16:31:59+06:00
- Author: Alamin NV

**নীলফামারী প্রতিনিধি ঃ**
 নীলফামারীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান
পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে
এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিষ্কার-
পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ কার্যক্রম বাস্তবায়ন
করা হয়।

এছাড়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ
হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের
মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর
গুরুত্বারোপ করা হয়।
