
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৬:১৬ পি.এম
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্তি পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্তি পরীক্ষা_২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠিনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলের দিকে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্রী জ্যোতিষ বিকাশ চন্দ্র রায়।এ সময় তিনি যথাযথ ব্যাবস্থার মাধ্যমে স্মারক লিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠানোর আশ্বস্ত করেন।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন গোড়গ্রাম কে এম সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হাজ্জাজ বিন হবিবর,জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জিয়াউর রহমান, বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা:লুৎফন নাহার, শালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:মনিরুজ্জামান, ২নং পুটিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:সালাহ্ উদ্দিন নুরী,ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার রায়,টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম মানিক, নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ সহ অনেকে। স্মারক লিপিতে উল্লেখ করেন যে আগামীতে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা জরিপগুলোতে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যায়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। পক্ষান্তরে, কিন্ডারগার্টেনে অধ্যায়নরত বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলকভাবে স্বচ্ছল পরিবারের।কিন্ডারগার্টেন সমুহ তাদের এসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনায় শুধুমাত্র কিন্ডারগার্টেন সমুহের শিক্ষার্থীদের জন্য ২য় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা সেই ব্যক্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চালু করা দাবি উত্থাপিত হয়েছে। এছাড়া ওই স্বরলিপিতে আরো উল্লেখ করেন যে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকদের বক্তব্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বাধাগ্রস্ত করতে তাদের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের দ্বারা ঢাকা শহর অচল করে দেয়ার হুমকি এবং বৃক্তি পরীক্ষার্থীদের হামলা করার হুমকি দেওয়া হয়েছে, এজন্য তারা এই স্মারক লিপি প্রদান করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত