
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৫, ৫:৪৪ পি.এম
নীলফামারীতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় রথযাত্রা অনুষ্ঠিত

সনাতন রীতি অনুযায়ী প্রতিবছর আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়।
আট দিনের এই আনন্দ আয়োজন নানা আনুষ্টিকতার মধ্য দিয়ে উল্টো রথের মাধ্যমে শেষ হবে।
কথিত আছে, এই তিথিতে জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়িতে যান। সেখান থেকে সাত দিন পর মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। সনাতন ধর্ম অবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ অর্থ বিশ্ব নাদ অর্থ ঈশ্বর
তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে জগতের মানুষের মুক্তি লাভ হয়। এবং জিব রূপে তাকে আর জন্ম নিতে হয় না
এই বিশ্বাস থেকেই সনাতন ধর্ম অবলম্বীরা রথের উপর জগন্নাথদেবের প্রতিমা রেখে রথ যাত্রা করেন।
গতকাল দুপুর ১২:০০ টায় জগন্নাথের পূজা অনুষ্ঠিত হয়। পূজার পরপরই রথযাত্রা শুরু হয় রথ যাত্রার উৎসবে আশা নর নারীরা রথে রশি টেনে নিয়ে যাচ্ছেন। একই সাথে হরিনাম সংকীর্তন এবং নারীরা উলুধ্বনি দিচ্ছিলেন।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও নীলফামারীর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সে সময় নীলফামারীর সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জাছের এর নেতৃত্বে একটি টিম আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোক্ষম ভূমিকা পালন করতে দেখা গিয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত