
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:১৩ পি.এম
নুরানি এইচ কিউ মডেল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর নুরানি এইচ কিউ মডেল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার পরিচালক মাওলানা রাকিবুল হাসান এর সঞ্চালনায় ও সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি শাফায়াত সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এএসআই আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সহ সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রসুল খন্দকার, সহকারী শিক্ষক হাফেজ আবু হুজাইফা।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বার্ষিক পরীক্ষার ফলাফল এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যে সকল শিক্ষার্থীরা খেলায় পরাজিত হয়েছে তাদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত