
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সাধারন মানুষের কাছে পৌছে দিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে শুরু করে নেওয়াশী হাট, এগারোমাথা বাজার ও গাগলা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করে উপজেলা বিএনপি।
লিফলেট বিতরণ ও পথ সভায় বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান, আপেল সিদ্দিকি, জাহাঙ্গীর বাদশা টুটুল, নুরুল নেওয়াশী ইউনিয়ন বিএনপির সুফি সিদ্দিকি , নুরল আমিন সিদ্দিকি সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ৩১ দফা হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের সেতুবন্ধন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দফাগুলোর বাস্তবায়ন দরকার।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বলেন বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের ভোটাধিকার লুট করে নিয়েছে। ৩১ দফা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার বিপ্লবের ডাক।
বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা।
লিফলেট বিতরণ অংশ গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অংগসংগঠনের অনেক নেতাকর্মী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত