
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ১:০০ এ.এম
নেছারাবাদে সোহেল মঞ্জুর সুমনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

পিরোজপুর অফিস :: ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক মো. আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকায় (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও গণ সংযোগ করেছেন। মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী নেছারাবাদ উপজেলার নির্বাচনী এলাকা সেহাঙ্গল বাজার, উপজেলা চত্বর, স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজার, ইন্দুরহাট-মিয়ারহাট বন্দর সহ বিভিন্ন এলাকায় এ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। এদিন তিনি বিভিন্ন এলাকায় দুঃসময়ের হামলা-মামলার শিকার ত্যাগী বিএনপি নেতা কর্মীদের সাথে দেখা করেন এবং জিয়ার সৈনিকদের দুর্দিনের অবদানের কথা উল্লেখ করে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ওই জননেতা। এ সময় তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের রুপকার দেশ নায়ক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি মানেই উন্নয়ন। এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে। তাই এ দেশ, মাটি ও দেশের সার্বিক উন্নয়নের জন্য দরকার বিএনপি সরকার। তাই সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। গণসংযোগ শেষে নেছারাবাদ উপজেলা বিএনপি'র সিনিয়র নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ও দলীয় কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত