প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:২৭ পি.এম
নেছারাবাদে ৪-কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নেছারাবাদ উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া গ্রামের মৃত আবদুল মান্নান ও মৃত সাহেরা বেগমের ছেলে। এসআরবি-৮ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA