চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড পেয়েছেন| গত শনিবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগর থ্রি স্টার হোটেলের সভাকক্ষে নেলসন ম্যান্ডেলার ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা সভায় এই পুরষ্কার প্রদান করা হয়| সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহন তার বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান|
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. এ টি মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী| সভায় উদ্বোধনী বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক| সভায় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা প্রমূখ|
উল্লেখ্য, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদান ও সমাজ সেবায় অবদান রাখায় গত ৫ বছরে ১৪টি জাতীয় ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন| তিনি ১৯৮০ সাল থেকে সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন| ২০০৪ সালে তিনি জাতীয় গণমাধ্যম পিরাবি কর্তৃক সাংবাদিকতার রাষ্ট্রীয় ¯^ীকৃতি লাভ করেন| তার পুরস্কার প্রাপ্তিতে নোয়াখালী সহ দেশ-বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন|
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA