প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ২:৪৫ পি.এম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে জশনে জুলুস-মাহফিল

নাঙ্গলকোট (কুুমিল্লা) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া দক্ষিণ পাড়ায় শুক্রবার রাতে গোলাম মোহাম্মদ আমিনুল ইসলাম কালীয়াপুরীর বাড়িতে জশনে জুলুস, হালকায়ে জিকির ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ওয়াজ করেন কালিকাপুর জালালীয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালী ও গাজী মোহাম্মদ মেশকাত হোসেন জালালী।
গোলাম মোহাম্মদ আমিনুল ইসলাম কালীয়াপুরীর বাড়ি থেকে জশনে জুলুস বের করে কাজী জোড়পুকুরিয়া গ্রামের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ পাড়া গিয়ে সমাবেশে মিলিত হয়।
জশনে জুলুস ও মাহফিলে সভাপতিত্ব করেন পেরিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কাশেম মেম্বার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোলাম মোহাম্মদ আমিনুল ইসলাম কালীয়াপুরী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাহফুজ মিয়াজী, মোহাম্মদ ফারুক জালালি, বাবুল হোসেন, আবু তাহের জালালী, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় কর্মরত দলিল লেখক দ্বীন মোহাম্মদ, সমাজসেবক মাঈন উদ্দিন, মনির হোসেন প্রমুখ।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA