

নরসিংদীর পলাশে অজ্ঞাতনামা এক যুবকের বস্তাবন্দি মরদেহ পুলিশ উদ্ধার করেছে । শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দ দিকে পলাশ উপজেলার কাটাবের সড়কের ওপরের পাশে প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পথচারীরা পড়ে থাকতে দেখেন । খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০–৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত