
অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে রাজশাহীর বাঘায় বৃক্ষরোপণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয় মাঠে সকাল ১০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অপরদিকে সকাল ১১টায় পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট এর ডেন্টাল স্পেশালিস্ট মালিহা ফারজানা রিশিতা
বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স বিএনএমসি, নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা এর সার্বিক সহযোগিতায় ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁত এর স্বাস্থ্য সচেতনতা বিষযে পরামর্শ প্রদান করা হয়। ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলিমাটি’র উপদেষ্টা আলিফ মাহমুদ, শরিফাবাদ মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন জর্জ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।
এছাড়াও পলিমাটির সদস্য, রিশিতা, সাইফ, মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, মৃদুলা, শ্রদ্ধা, রাফা, ছোঁয়া, মাধুর্য, শান্ত, রিমন ও নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শরিফাবাদ মহাবিদ্যালয় এর ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাঝে মেহেগনি, পেয়ারা, নিম, ডালিম, আমড়া, কাঁঠাল, লেবুসহ অন্যান্য গাছের চারা বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত