প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৫৩ পি.এম
পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) : পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়ার দুপচাঁচিয়া শাখার বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচীর আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার ৩১আগস্ট সকালে ব্যাংক চত্বরে ব্যাংকের গ্রাহকদের মাঝে বিনামূল্যে এ চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় পল্লী সঞ্চয় ব্যাংক বগুড়ার দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তা আব্দুল বাছিত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, মাঠ সহকারী অসীম কুমার দাস, বিপ্লব সবাক সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA