
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৪৫ এ.এম
পাংশায় সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ইদারার মোড়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় মকছেদ মন্ডল (মুছাই) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
নিহত মকছেদ মন্ডল (মুছাই) যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বসারত মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একজন সাদাসিধে ও পরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে ইদারার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এ দুর্ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয়রা ওই এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত