
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৬ পি.এম
পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত ১ আহত-২
![]()
কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বজ্রপাতে আবু তাহের মিয়া নামের এক কৃষক নিহত হয়। আজ ২১ এপ্রিল সোমবার সকাল ৭ টার দিকে বৃষ্টি শুরু হলে জমির মধ্যে থাকা পানি দেয়ার মেশিনের ঘরের মধ্যে অবস্থান নেয় তাহের মিয়াসহ ৩ জন এমন সময় বজ্রপাত হয়।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। বাকি ২ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আহাদ বাবুল জানান, তাহের মিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি সদস্য ও ৮ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত