
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৫:২৯ পি.এম
পাকুন্দিয়ায় সদরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় ১৫ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসদরের কলেজ রোডে মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে মার্কেটের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
এছাড়াও আগুনের তাপে আরও ২-৩টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফুচকা এন্ড ফাস্টফুড, নিরব টাইলস এন্ড স্যানিটারি এবং অনন্যা ডিজিটাল স্টুডিও।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসদরের ফুচকা এন্ড ফাস্টফুডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনে পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
এ দিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি মোঃ সাখাওয়াৎ হোসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সর্বশান্ত হয়ে পড়েছেন।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সারোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হতে পারে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত