
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৫:৩৪ পি.এম
পাকুন্দিয়া পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাকুন্দিয়া মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (২১ মার্চ) দুপুরে পাকুন্দিয়া সরকারি কলেজ ও হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজ এর ছাত্রদলের উদ্যোগে পাকুন্দিয়া কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহাররল হক উজ্জ্বল ছাত্রদল নেতা মিজানুর রহমান ফেরদৌস ,নাজমুল হুদা ,আরমান হুসেন ,জুনায়েদ হোসেন সিয়াম ,মেরাজুল হক ইমন ,মোবারক হোসেন সাগর ,আরিফ মিয়া ,সাকিব আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত