
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৪:৫৫ পি.এম
পাখি ও তার ছানা
![]()
সুশান্ত কুমার দে -----
চুপচাপ পাখির ছানা টা
খিদে পেলে, সে করে হা;
মা পাখিটা কোথায় যায়
খাবার নিয়ে তাড়া আয়?
একাকী হিমেল হাওয়ায়
সোয়েটার ও জামা নাই,
তুমি মা শুধুই মজা পাও
বনের পোকা ধরে খাও?
মা পাখিটি আসছে উড়ে
জ্যান্ত একটা ফড়িং ধরে,
ছানাটির মুখে দেয় তুলে
ছানাটি নাচে দুঃখ ভুলে।
অনেক কষ্টে ফড়িং ধরে
ভুখা মা এল ছানার তরে,
মায়ের স্নেহের- এত সুধা
দূরে পালায় পেটের ক্ষুধা
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত