
ফিরোজ কবীর (তালা,পাটকেলঘাটা)প্রতিনিধি: ২৩/০২/২০২৬ তারিখ পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক নাগরিক ভাবনার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উক্ত পত্রিকার তালা প্রতিনিধি সহঃঅধ্যাপক জনাব ফিরোজ কবীর এর সঞ্চালনায় কেক কাটার আয়োজন করা হয় ।
এর আগে পাটকেলঘাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াসিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ জহুরুল হক এবং সহ সভাপতি নাজমুল হক খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি।
আলোচনা সভায় আরও অংশ নেন প্রভাষক নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, এম এ মতিন, আবু হোসেন, আতাউর রহমান, এস এম মজনু, সহঃঅধ্যাপক ফিরোজ কবীর, মাগফুর রহমান ঝান্টু ,আব্দুল জলিল, নবকুমার দে, মনিরুজ্জামান, শাহিন বিশ্বাস, শাহিন আলম ,কিশোর কুমার, আল মামুন,নাজমুল ইসলাম প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত