
পিরোজপুর অফিস :: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জুন) পাড়েরহাট ইউনিয়ন বিএনপি'র আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়।শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে ৩ টায় কোরআনখানী শোকর্যালি পরে বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইদুরকানী উপজেলা বিএনপি'র আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর মান্নু। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নজরুল হাওলাদার ৪নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি জনাব জলিল হাওলাদার, ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার , উপজেলা যুবদলের আহ্বায়ক আতিক হাসান , উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইমুন আহমেদ। দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রব হাওলাদার ইউনিয়ন বিএনপির সভাপতি। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত