
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৫, ৪:৫৭ পি.এম
পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার সম্পত্তি বেদখল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে কোটি কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে। কৃষি জমি রক্ষার্থে উপকূলে লবণ পানি প্রবেশ বন্ধ করা এবং জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৯৬৭-৬৮ সালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সহযোগিতায় জমি হুকুম দখলের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ( ওয়াপদা) বেঁড়ীবঁধ নির্মাণ করে। বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানি বা বন্যার পানি খাল দিয়ে নিষ্কাশনের জন্য ৫ নম্বর পোল্ডারসহ অন্যান্য পোল্ডারে অনেকগুলি স্লুইজ গেইট নির্মাণ করা হয়। উক্ত গেইটগুলি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ভাবে একজন করে গেইট খালাসী নিয়োগ দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সকল গেইট খালাসী ইতোপূর্বে প্রায় সকালেই মৃত্যুবরণ করেছে। ফলে, সরকারি গেইট খালাসীর জন্য বরাদ্দকৃত আাবাসিক ভবন এবং বাসভবন সংলগ্ন জায়গাগুলি ইতোমধ্যে বেদখল হয়ে গেছে। এমনই ঘটনা ঘটেছে ১৪নাং হরিনগর স্লুইজ গেইট খালাসীর বাড়ি। গেইট খালাসীর জন্য বরাদ্দকৃত সরকারি ভবনটি মৃত মাধব চন্দ্র মণ্ডল এর পুত্র কৃষ্ণ পদ মণ্ডল ওরফে কেনা মণ্ডল ভাঙচুর বিক্রি করে প্রায় সমুদয় ইট বিক্রয় করে আত্মসাত করেছে। এছাড়া ৯টি দোকান ঘরের
জায়গা বিক্রয় করে মোটা অংকের টাকা আত্মসাত করেছে। ফলে, সরকারি জায়গা বেদখল হয়ে গেছে। এলাকাবাসী জানান, ইতোপূর্বে কয়েক দফা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এমনি ভাবে প্রায় প্রতিটি সরকারি সম্পত্তির ক্ষয় ক্ষতিসহ কোটি কোটি টাকার সম্পদ বেদখল হয়ে গেছে। অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা প্রয়োজন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত