
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৬:০১ পি.এম
পায়রা সিজন ইনটেক গেমে চ্যাম্পিয়ন হাকিম মৃধাকে সংবর্ধনা

সাভারে ৫৫ কিঃ মিঃ ৫ সাইড সিজন ইনটেক গেমে চ্যাম্পিয়ন হওয়ায় রাজাশন একঝাক পায়রা পিজন ক্লাবের পক্ষ থেকে হাকিম মৃধাকে ক্রেস্ট ও ফুলের তোরাসহ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ( ১ ডিসেম্বর ) রাতে দক্ষিণ রাজাশন এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ৫ সাইড সিজন ইনটেক গেম খেলায় ২ জনের পক্ষ থেকে ঢাকা কোর্টকাছারি পাশে বসবাসকারী দীপু আলম অন্যদিকে আশুলিয়ার কুমকুমারির হাকিম মৃধার ২৫ টি করে কবুতর নিতে হয়েছে ,যেগুলো পুরো এক বছর কোনো খেলায় অংশগ্রহণ করেনি। এই ধরনের কবুতর নিয়ে নিজ বাড়ি থেকে ৫৫ কিঃ মিঃ দুরে গিয়ে ২৫ টি কবুতর আকাশের দিকে উড়িয়ে দেওয়া হয়।একদিন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যার মধ্যে বা মাগরিবের পূর্ব যে কয়টি কবুতর বাড়িতে ফিরে আসবে সেই কয়টি কবুতরকে গননায় ধরা হয়ে থাকে বা পয়েন্টের জন্য নোট করা হয়। একটি কবুতর এক পয়েন্ট। এভাবে ৫ দিন করে মোট ১০ দিনে দুইজনের কবুতর ৫৫ কিঃ মিঃ দুর ছেড়ে দিয়ে আসলে দীপু আলম এর কবুতর শেষ দিন পর্যন্ত ১৩ পিস ফিরে আসে ও হাকিম মৃধার কবুতর শেষ দিন পর্যন্ত ২২ পিস ফিরে আসে। পরে দীপু আলম ও হাকিম মৃধার মধ্যে হাকিম মৃধা চ্যাম্পিয়ন হয়।এসময় রাজাশন একঝাক পায়রা পিজন ক্লাব এর সভাপতি মোঃ আসাদ , ধামরাই পিজন ক্লাবের সভাপতি ফেরদৌস , গাবতলী পিজন ক্লাবের ইমন হালিম, কালিয়াকৈর পিজন ক্লাবের আরিফ সহ কহিনুর মোল্লা ও ঢাকা জেলার বিভিন্ন পিজন ক্লাবের সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রীতিভাজ এর আয়োজন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত