
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ২:০৫ পি.এম
পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

"সুস্থ মানসিকতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বদ্ধ পরিকর আমরা " এই স্লোগানকে সামনে রেখে সাভারে পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ২১ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাজাশন সরকারি স্কুলের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । পার্ক ভিউ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম পালোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী মোহাম্মদ করিম পালোয়ান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মোঃ সাইফুল ইসলাম পালোয়ান, ক্রীড়া অনুরাগী মোঃ রাশেদুল ইসলাম রাসেল,সমাজসেবক হাজী নুর ইসলাম। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্ক ভিউ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোঃ আশরাফ আলী । সম্পূর্ণ খেলাটি সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন । খেলায় নুর ইসলাম একাদশ ৫-১ গোলের ব্যবধানে রনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোঃ আনিস।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত