
পিরোজপুর অফিস:: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি)’র সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক খোকন মৃধা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মোঃ মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগ পত্র জমা দেয়। এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত সহ-সভাপতি মাহবুবুল হক খোকন মৃধা জানান,আমি আমার ব্যাক্তিগত কারনে পদত্যাগ করেছি।ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি'র) সভাপতি মনিরুল হক মনি জোমাদ্দার জানান, পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে। উল্লেখ্য, গত ৫ জুন উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও সাধারন সম্পাদক সহ ১০ নেতা জাতীয় পার্টি (জেপি) থেকে পদত্যাগ করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত