
পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা গ্রামে বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় নুর জাহান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নুর জাহান ওই গ্রামের মোঃ বাহাদুর শেখের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সে বাড়ির কাছাকাছি একটি সড়ক পার হচ্ছিল, এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা ও চালক মোঃ ইউনুস শেখ (ঠিকানা: নামাজপুর, পৌরসভা) শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত