
পিরোজপুর অফিস:: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে পিরোজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের উদ্যোগে পুরাতন ডিসি অফিসের সামনে মানববন্ধন ও প্রচারাভিযানের মাধ্যমে দিবসটি পালিত হয়। ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন-টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নাগরিক, পরিবেশবিদ, বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন।মানববন্ধনে সনাক সদস্য খালিদ আবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশবিদ অ্যাডভোকেট শহিদুল্লাহ খান, ইয়েস দলনেতা আফরোজা তুলি, সনাক সহ-সভাপতি অধ্যাপক শাহআলম শেখ, খায়জুরান দিরোজ, সনাক সদস্য মহিউদ্দিন আকন ও এস এম মুর্শিদ প্রমুখ। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নীতি-স্পষ্টতা, সুশাসন ও জনসচেতনতা জরুরি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত