
পিরোজপুর অফিস ::আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত