
পিরোজপুর অফিস :: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে "আর্তমানবতায় সর্বত্র" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর জেলা ইউনিট কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠীত হয়েছে। শুক্রবার র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারী মাসুদ সাঈদী। আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, মোঃ মিজানুর রহমান, মোঃ রেজাউল হক রিয়াজ, আল আমিন খান সোহাগ ও সিরাজুস সালেকীন শুভ। জেলা ইউনিটের ইউএলও (ইউনিট লেভেল অফিসার) শেখ মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার সকল উপজেলা ইউনিটের যুব কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত