
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের বালেশ্বর বীজ সংলগ্ন আলিম মোল্লার দোকানে সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরেরা দোকানের টিন খুলে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং প্রায় ৬০ হাজার টাকা নগদসহ মোট আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে জানান দোকান মালিক আলিম মোল্লা। ঘটনার পর তিনি পিরোজপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয়দের মতে, গভীর রাতে এলাকার দোকানপাটে নিরাপত্তা জোরদার করা জরুরি। তবে চুরির ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত