
পিরোজপুর অফিস :: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৪৫) হত্যার ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজ আদালত চত্বরের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় আসমা বেগমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করে নিহতের পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামকে গ্রেপ্তার করেছে। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলায় প্রতিকারের ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে। তারা দ্রুত ও স্বচ্ছ বিচারের দাবি জানিয়ে দোষীদের ফাঁসির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, “এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ আরও বাড়বে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত