প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৫:০০ পি.এম
পিরোজপুরে ইয়াবাসহ একজন আটক

পিরোজপুর অফিস: পিরোজপুর শহরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি-কালীবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই আব্দুর রহমান, পলাশ বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় সোহেল ফকিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। ডিবির ওসি মো. মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল ফকিরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধীসহ অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA