
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৫৯ পি.এম
পিরোজপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি : পিরোজপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুরাতন কাপড় পট্টি জেলা কার্যালায়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারী মো: ইমরান খান ও অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত