
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৬:৪৭ পি.এম
পিরোজপুরে খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ২০০-র অধিক অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে ২০০-র অধিক অসহায় পরিবারের মাঝে চাল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, জেলা কৃষকদলের আহ্বায়ক নাসির আহমেদ বাচ্চু এবং জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ। নেতৃবৃন্দ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে। তাদের ভাষায়, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির অন্যতম দায়িত্ব, এবং এই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।" কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল ও একটি করে ফলজ বা বনজ গাছের চারা প্রদান করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত