
পিরোজপুর অফিস :: পিরোজপুরে উদযাপিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক একটি বর্ণাঢ্য অনুষ্ঠান, যা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়। পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ উৎসবে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনার মতো নানা কর্মসূচি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক। কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী। বক্তারা বলেন, "জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতির সংকটকালে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন, তাদের অবদান স্মরণীয় করে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।" অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের অবদানের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত