
পিরোজপুর অফিস :: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি মুসলিম পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সোলায়মান (২৪) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত সোলায়মান কালিকাঠি এলাকার মো. লোকমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে সোলায়মান বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত