
পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ তীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। সভার সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম। বক্তারা বলেন, মহিলা নেত্রী-কর্মীদের আরও সংগঠিত হতে হবে এবং মাঠে রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। দলের আদর্শ, মূল্যবোধ ও নীতিমালা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব তৈরি এবং সামাজিক-রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।সভা শেষে আবারও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত