
পিরোজপুর অফিস:: রূপালী ব্যাংক পিএলসি’র পিরোজপুর কর্পোরেট শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন চলছে। গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ ও সেবা উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এ সময় গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত গণশুনানি, কৃষি ঋণ বিতরণ, শ্রেণিকৃত ও পুনঃতফসিলকৃত ঋণ আদায় এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) শাখা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান (বরিশাল বিভাগ) আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপক ও পিরোজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার এফ. এম. আনমুল হক। সভাপতিত্ব করেন শাখা প্রধান মো. মিজানুর রহমান। প্রধান অতিথি বলেন, “রূপালী ব্যাংক দেশের উন্নয়নযাত্রার অংশীদার। প্রতিটি গ্রাহক যেন দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা পান-এটাই আমাদের লক্ষ্য। তিনি তরুণ প্রজন্মকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন। সভায় ব্যাংকের কর্মকর্তারা ও আমন্ত্রিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত