
পিরোজপুর অফিস :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির নেতা শেখ হাসানুল কবির লীন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সদস্য ও জেলা জজ আদালতের পিপি আবুল কালাম আকন, অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহম্মেদ বাচ্চু, অ্যাডভোকেট শাজাহান খান, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, সদর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব আকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, জেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদক রহিমা আক্তার হাসি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয়। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত