প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:৪১ পি.এম
পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

পিরোজপুর অফিস: বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০০ থেকে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA