
পিরোজপুর অফিস :: দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করতে পিরোজপুরে সনাক-ইয়েস-এসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সনাক, ইয়েস ও এসিজির প্রায় ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবির কো-অর্ডিনেটর (সিই) কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টিআইবি খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর (সিই) মো. ফিরোজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর সনাকের সহ-সভাপতি খায়রুন্নাহার রুবি। বক্তারা বলেন, ব্যক্তি জীবনে সততা ও ন্যায্যতা চর্চার মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমসহ সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সফল হবে না। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন পিরোজপুর সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। সভা সঞ্চালনা করেন আফতাব উদ্দিন কলেজের প্রফেসর শাহ আলম।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত