
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৭:৩৩ পি.এম
পিরোজপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সেনা ক্যাম্পের উদ্যোগে অসহায় ও শীতার্ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন। বুধবার বিকেলে ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচি সম্প্রদায়ের মাঝে দোকানে দোকানে গিয়ে তাদের হাতে এ কম্বল তুলে দেন। এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরন করছেন এবং তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন। এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে । এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা,ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত