

পিরোজপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ৭৬ নম্বর পশ্চিম পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল। ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সরদার, সহ-সভাপতি মামুন খান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল খান, সাধারণ সম্পাদক মো. শাহীন শেখ ও শাম্মু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৫নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বাচ্চু শেখের সঞ্চালনায় সভাটি পরিচালনায় সহায়তা করেন পৌর মৎস্যজীবী দলের সম্পাদক মো. শাহিন শেখ। বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের সার্বিক উন্নয়ন সম্ভব। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটকালে একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানেও বিএনপি জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত