
পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মোবাইল ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ পূর্বেও এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত