
পিরোজপুর অফিস :: পিরোজপুর শহরের বাজার রোডভিত্তিক পিরোজপুর ষ্টেশনারী, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ ও হার্ডওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে শহরের বাজার রোডে অবস্থিত প্রধান কার্যালয়ে সকল সদস্যদের নির্বাচনের মাধ্যমে মোঃ সামছুল আলম লিটনকে সভাপতি এবং মোঃ সোহাগ ফকিরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নেতৃবৃন্দ জানান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সমিতি সক্রিয় ভূমিকা পালন করবে। সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত